উস্তাজগণের বার্তা
তালিমুল নিসা প্ল্যাটফর্ম: নারীদের দীনি শিক্ষার এক সুখকর উদ্যোগ
নারীদের দীনি জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন দ্বীনদার নারী বা মা উপহার দিতে পারেন একটি দ্বীনদার, নেক ও সুন্দর সমাজ। যে মায়ের পায়ের নিচে জান্নাত—তার আচার-আচরণ, কথা, চরিত্র ও জীবনাচরণই সন্তানের জন্য হয় প্রথম ও সবচেয়ে শক্তিশালী পাঠশালা।
একজন আদর্শ মা গড়ে তুলতেই তালিমুল নিসা প্ল্যাটফর্ম একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে।
রাসূলুল্লাহ ﷺ সপ্তাহে একদিন নারীদের জন্য বিশেষ তালিমের ব্যবস্থা করতেন—এই সুন্নাহকে সামনে রেখে তালিমুল নিসা নারীদের আল্লাহমুখী করা, জান্নাতের পথে দাওয়াত দেওয়া এবং নেক বান্দাহ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।
প্ল্যাটফর্মটি দক্ষ, অভিজ্ঞ ও দ্বীনদার শিক্ষিকা ও পরিচালকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে—যা সত্যিই প্রশংসনীয়।
আমি এ প্রতিষ্ঠানের সকল মা, কন্যা, শিক্ষার্থী ও শিক্ষিকাদের জন্য দোয়া করি—
আল্লাহ তাআলা তাদের জ্ঞান, আমল ও প্রচেষ্টাকে কবুল করুন।
এ প্রতিষ্ঠানের দীনি উন্নতি ও বরকত যেন সর্বদা অব্যাহত থাকে—এই দোয়া করি।
আল্লাহ তাআলা যেন প্রতিষ্ঠানের দায়িত্বশীলদেরকে নিঃস্বার্থভাবে, পরিপূর্ণ ঈমানি আন্তরিকতা ও এখলাসের সাথে কাজ করার তাওফিক দান করেন।
আমিন।
মুফতি যুবায়ের আহমেদ দা: বা :
“তালিমুন নিসা” মা-বোনদের জন্য দ্বীনের আলোয় জীবন গড়ার একটি নিরাপদ ও সহীহ প্ল্যাটফর্ম ।
আজকের বিভ্রান্তির যুগে মা-বোনদের জন্য এটি সত্যিই আল্লাহর এক মহান নিয়ামত। ঘরে বসেই সহীহ দ্বীন শেখার সহজ পথ খুলে দিয়েছে “তালিমুন নিসা”। যে মা-বোন দ্বীনের আলো খুঁজছেন, তার জন্য এটি একটি সত্যিকারের কল্যাণময় প্ল্যাটফর্ম। এখানে দ্বীন শিখে একজন নারী শুধু নিজেকে নয়, পুরো পরিবারকেই বদলে দিতে পারেন। সবচেয়ে আনন্দ বিষয় হলো – এটি হক্কানী আলেমদের তত্ত্বাবধানে সহীহ দ্বীন শেখার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।
দোয়া করি, আল্লাহ তাআলা এই প্ল্যাটফর্মকে কবুল করুন এবং অসংখ্য মা-বোনকে দুনিয়া ও আখিরাতে উপকৃত করুন।
ডা. মাওলানা মিজানুর রহমান