তালিম হালাকাহ রিভিউ
আজকের ক্লাস শেষে আপনার অনুভূতি জানান, আপনি কতটুকু কি শিখতে পেরেছেন, কতটুকু উৎসাহ পেয়েছেন দ্বীনের পথে চলতে, কিভাবে আপনাকে রবের পথে হাঁটতে উদ্ভুদ্ধ করেছে, আপনার অনুভূতি জানান
Student
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আমি অনেক দিন ধরে গ্রুপে যুক্ত, কিন্তু তালিম শুনতেছি আজকে নিয়ে চার দিন,এতদিন সময় ছিলো তাও যুক্ত হতে পারি নি, অদৃশ্য ব্যস্ততায় নিজেকে আটকে রেখেছি, এখন সত্যি আফসোস হচ্ছে বিগত তালিম গুলো না শুনতে পারার জন্য, ভাবতেই অবাক লাগতেছে এত নাফারমানি করার পরেও আমার রব আমাকে কত্ত ভালোবাসে
এতোদিন যেখানে যুক্ত হতে পারিনি সেখানে আমার রব আমাকে হাত ধরে নিয়ে তালিমে বসিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, সত্যিই অনেক সুন্দর আলোচনা আলহামদুলিল্লাহ
মোসা:সুলতানা আক্তার বৃষ্টি
আলহামদুলিল্লাহ ইমান বৃদ্ধি পায় তালিম ক্লাসে বসলে কারন সবসময় আপুরা রব্বের কথাই বলেন আলহামদুলিল্লাহ….আল্লাহ এই ক্লাসকে বিদায়াতমুক্ত ভাবে কিয়ামত অব্দি জারি রাখুক,আমিন।
জান্নাতুল ফেরদৌস
যখন নিজেকে ভুলে যাই, নিজেই উদ্দেশ্য ভুলে যাই তখন এই তালিম রিমাইন্ডার হিসেবে কাজ করে। প্রতিদিন তালিম শোনার সময় মনে হয় সবকিছু আমাকেই বলা হচ্ছে। জীবনের তৎক্ষনাৎ পরিস্থিতি সাথে তালিম টপিক মিলে যায়। আলহামদুলিল্লাহ
সাদিকা তারান্নুম
Alhamdulillah Alhamdulillah!!
আল্লাহ’র সাথে সম্পর্ক বাড়াতে নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে বদলে নেয়ার সুযোগ্য অনুভূতি লাভ করতে পেরেছি।
Dilara Dilu
আসসালামুয়ালাইকুম আপু,, আপু তালিম ক্লাশ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি… কিন্তু পেশাগত, পারিবারিক কিংবা ব্যকতিগত ব্যসততা এর কারণে সব ক্লাশ attend করতে পারি না। তখন এত মন খারাপ হয় বোঝাতে পারবো না….
আলহামদুলিল্লাহ দ্বীনের পথে চলতে, রবের পথে হাঁটতে আপনারা কী সুন্দর ভাবে ক্লাশে কুরআন ও হাদীসের আলোকে আলোচনার মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করেন,, এখন কোনটা ভুল আর কোনটা সঠিক আলহামদুলিল্লাহ বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ আপনাদের এই মহান উদ্যোগ কবুল করুন, আমীন।
Dr Rifat Ara Chayan
আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি আমাকে এত্তো সুন্দর ভাবে গোছানো একটা মজলিসের সাথে যুক্ত করেছেন, এখানে যুক্ত হওয়া যেনো আমার কাছে অকল্পনীয়, আমি কিভাবে এখানে যুক্ত হয়েছি ঠিক আমার মনে পড়ছে না পুরোটাই আল্লহর রহমত আলহামদুলিল্লাহ,
আমি অন্য কোনো গ্রুপে অ্যাড হওয়ার পর কখনই এত্ত বেশি আগ্রহ আমার ভিতর থাকে না,,এবং সঙ্গে সঙ্গে আলাদা করে ফোল্ডার করি না এত্তো বেশি আগ্রহ দেখানোর কারণ আমার মনে অনেকদিন থেকে পরিপুর্ণ ভাবে তালিম শেখার আগ্রহ ছিল,, মনে হতো আল্লাহ গো এইরকম কোনো প্রতিষ্ঠান কি আমি পাবো যারা আমাকে হাতে করে সমস্ত কিছু শিখিয়ে দেবে ভিতর একটা দুআ ছিলো তবে হতাশ হয়ে যেতাম ভাবতে গেলে,, আলহামদুলিল্লাহ আল্লাহপাক এইভাবে আমার দুয়াটা কবুল করবেন ভাবিনি কখনো,,,
আমরা জেনারেল স্টুডেন্টরা দ্বীনের পথে আসার পর নিজে কিছু শিখলেও সেটা অন্যের কাছে পৌঁছানোর যে ইচ্ছা,স্বপ্ন দেখে সেই স্বপ্নটা সে পূরণ করতে পারে না এই কারণে আমাদের মধ্যে একটা মানসিক অশান্তি সৃষ্টি হয়,, দ্বীনকে অন্যের কাছে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে সেইরকম একটি উপকৃত প্ল্যাটফর্ম হলো তালিমুন নিসা,, মা শা আল্লাহ বা র কাল্লাহু ফিক,,
আমি গতকাল তালিম ক্লাসে উপস্থিত হওয়ার জন্য খুব আগ্রহের সাথে ছিলাম কখন শুরু হবে,,আলহামদুলিল্লাহ আমার কল্পনাশক্তিতে যতটুকু ছিলো তার থেকে অনেক অনেক বেশি উপকারী হয়েছি এবং পরবর্তীতে এখান থেকে আরও অনেক বেশি কিছু পাবো বলে আশা রাখি ইন শা আল্লাহ ।
Sabnur Mondal
Alhamdulillah besh valo legeche. In shaa Allah amole neyar cheshta korbo.
Reshma Akther
তালিমুন নিসার সাথে যুক্ত হওয়ার সৌভাগ্য অনেকদিন আগেই হয়েছিল।কিন্ত তালিম ক্লাস গুলোর করার সৌভাগ্য হয় নি।সপ্তাহ খানেক হল টানা ক্লাস গুলো করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।। এতটা প্রশান্তি আর ভালো লাগা কাজ করছে যে যা বলার ভাষা নাই।এত জ্ঞানে ভরপুর এই তালিম ক্লাস গুলো কেন যে মিস করে গেলাম এতদিন ধরে!এরপর থেকে সিদ্ধান্ত নিলাম ইংশা আল্লাহ প্রতিদিন তালিমে বসার চেষ্টা করব।ঘরে বসে,দ্বীনি সহবতে থেকে ঈমান-আমল-আখলাক শেখার অন্যতম এক প্লাটফর্ম এই তালিমুন নিসা আলহামদুলিল্লাহ।আল্লাহ তালিমুন নিসার সকল আপুদের খেদমত গুলোকে কবুল করে নিন এবং আমার মত গাফেলকে আল্লাহ তা’য়াল ক্ষমা এবং করুণা করুন।মাঝে মধ্যে ইচ্ছে হয় আমিও যদি এই খেদমতে যুক্ত হতে পারতাম।জাঝাকুমুআল্লাহু খইরন🌼🌸
নাম প্রকাশে অনিচ্ছুক
আলহা’মদুলিল্লাহ! তা’লিমুন্নিসার সাথে আ মার পথচলা তিন মাস থেকে। দ্বীনের ব্যপারে গাফলতি থেকে মুক্তি পাওয়ার জন্য মনে মনে কত যে এরকম একটা ইখলাস পূর্ণ মহিলাদের দ্বীনি মাজলিস খুঁজেছি। প্রায় ৪ বৎসর আগে তাবলিগ জামাতের মহিলা জামাতের সাপ্তাহিক তা’লিমে যাওয়ার সুযোগ হয়েছিল আলহা’মদুলিল্লাাহ্। কিন্তু এভাবে বাহিরে গিয়ে তা’লিমে যাওয়া স্বামী পছন্দ করেন না। আলহা’মদুলিল্লাাহ্ আলহা’মদুলিল্লাাহ্ আলহা’মদুলিল্লাাহ্ আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়া’লা ঘরে বসেই পর্দার সাথে তা’লিমুন্নিসার সাথে সম্পর্কিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। প্রথম দিন থেকেই আমার মধ্যে পরিবর্তন আসার মতো আলোচনা পেয়ে যাচ্ছি, আর মহান রবের কাছে কৃতজ্ঞতায় আপ্লূত হয়ে ভাবি তিনি বুঝি তাঁর রহ’মাতের কোল থেকে ছিটকে পড়া বান্দি টিকে হাত ধরে টেনে টেনে তাঁর পছন্দনীয় বান্দি দের সান্নিধ্য দান করে পরিস্কার পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী হওয়ার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন। আলহা’মদুলিল্লাাহ্ ♥️ যাক এবার আসি আজকের তা’লিমের অনুভূতি, “” সত্যি বলছি আজকের টপিক টা অনেক অনেক বেশি প্রয়োজনীয় টপিক ছিলো। আমরা প্রায় সবাই কমবেশি হৃদয়ের এ রোগে আক্রান্ত। কেউ বিয়ের আগে আবার কেউ বিয়ের পরে। হালাল সম্পর্কে থাকার পরও শান্তি না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে অন্তরের এ রোগ থেকে সুস্থ না হওয়া। হারাম স্মৃতি গুলো অন্তরে পুঁষে রেখে হালাল সম্পর্কের মাঝে আল্লহ্’র রহ’মাত কামনা করা এ যেন [দুধের সাথে বিষ মিশিয়ে পান করা।] নাঊযুবিল্লাাহি মিং যালিক। আলহা’মদুলিল্লাাহ্ আজকের আলোচনা যাঁরা গুরুত্ব সহকারে শুনে ছেন, তাঁরা সবাই ই মহান রবের শুকরিয়া আদায়ের সাথে স্বীকার করতে বাধ্য হবেন অবশ্যই আজকে সবচেয়ে বেশী উপকারী টপিক পেয়েছেন অন্তরের পরিচ্ছন্নতার জন্য ইংশাআল্লহ্। জাঝাকুন্নাল্লহু খইরং ফিদ্দুনিয়া ওয়াল আাখিরহ্ তা’লিমুন্নিসার আপুগণ♥️♥️♥️।
মাহবুবাহ্ জাহান